Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু
Published : Wednesday, 29 July, 2026 at 10:01 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামতো অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ভূকম্পনের ফলে বহু ভবন ও অবকাঠামো ধসে পড়েছে।

ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূকম্পন আঘাত হানার পরপরই ৩ জনের মৃত্যুর কথা জানা গেলেও পরে তা বেড়ে ১৩ জনে পৌঁছায়। টোকিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে উদ্ধারের অপেক্ষায় আছেন। এটি সময়ের বিরুদ্ধে এক দৌড়।

আমরা সর্বশক্তি দিয়ে যত বেশি সম্ভব মানুষকে বাঁচানোর চেষ্টা করছি।

মঙ্গলবার (২৮ জুলাই) এ ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামতো শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের সার্বিক প্রভাবে পুরো অঞ্চলজুড়ে পরিবহন ও শিল্প কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

কুমামতো ও নাগাসাকি প্রিফেকচারের প্রায় ২ লাখ ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরো শক্তিশালী আফটারশক (পরবর্তী কম্পন) ও ভূমিধসের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে প্রখ্যাত সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক ‘টোকিও ইলেকট্রন’ এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘হোন্ডা’ তাদের স্থানীয় কারখানার কার্যক্রম স্থগিত রেখেছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় বলয়ে অবস্থিত হওয়ায় বিশ্বের ২০ শতাংশ বড় ভূমিকম্পই জাপানে ঘটে থাকে। এই সাম্প্রতিক দুর্যোগটি ২০১৬ সালের কুমামতোর সেই বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতির পুনরাবৃত্তি ঘটিয়েছে, যাতে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং ঐতিহাসিক কুমামতো দুর্গসহ বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 18 September, 2026
নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 12 September, 2026
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 9 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up