Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ■ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন ■ চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ■ ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস ■ ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ■ এমপি পদ বহালই থাকছে বিএনপির সরোয়ার আলমগীরের ■ বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের
Published : Wednesday, 29 July, 2026 at 1:24 PM

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির অন্যতম হোতা ও ব্যাংক লুটকারী এস আলমের সহযোগী হিসেবে অভিযুক্ত পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে যে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে, তার পেছনে সাহাবুদ্দিন চুপ্পুর সহযোগিতা ছিল। তারা দাবি করেন, ব্যাংক খাত ধ্বংসে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীরা সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার, ব্যাংক লুটের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংক খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। পরে তারা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেন।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
৫ শরিয়া ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 November, 2025
ঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
সোনার দাম বেড়ে ভরি ২১৩৭১৯ টাকা
নিজস্ব প্রতিবেদক
Monday, 13 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up