Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ ■ ভুল ব্যক্তি ফিফার নেতৃত্বে; ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা পরিদর্শন প্রধানমন্ত্রীর ■ বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে ■ সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে ■ ধর্ম ব্যবসায়ীদের সঠিকভাবে চিনতে পারলে ধর্মচর্চা সার্থক হবে ■ জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯২০৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
Published : Saturday, 1 August, 2026 at 10:21 AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

গুরুত্বপূর্ণ তিন ইস্যুতে আজ বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আজ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে বসবে বিএনপি। যেখানে নির্বাচনসহ তিনটি ইস্যু নিয়ে আলোচনা হওয়ার আভাস দিয়েছেন দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা। শনিবার রাতে এ বৈঠক হবে জানিয়ে দলের মিডিয়া সেলের সদস্যরা বলেছেন, বৈঠকের বিষয়টি ইতিমধ্যে কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে।

‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে ২৪ জুলাই শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় মনোনীত মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের উত্তরসুরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, এদিন রাষ্ট্রপতি নিয়ে 'সিদ্ধান্তে' আসতে পারে বিএনপি। এ ছাড়া দলের মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচিত বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হতে পারে। এ ছাড়া এনসিপির পদযাত্রায় সংঘাতের বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিভিন্ন সূত্রে রাষ্ট্রপতি হিসেবে ছয়জনের নাম উঠে এসেছে। এ তালিকায় রয়েছেন- কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও আছে আলোচনায়। একজন সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের নামও আলোচনায় এসেছে।

বিগত চার-পাঁচ মাসে দেশের বাস্তব চিত্রে কোনো পরিবর্তন আসেনি এবং এখনও আগের মতোই ঘুষখোররা নির্দ্বিধায় ঘুষ খেয়ে যাচ্ছে বলে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক আলোচনাসভায় তিনি এইভাবে নিজের হতাশা ও আক্ষেপ প্রকাশ করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গত চার-পাঁচ মাসে দেশের সার্বিক অবস্থার কোনো বদল হয়নি। আগের মতো এখনও ঘুষখোররা সমানতালে ঘুষ খাচ্ছে এবং সরকারের ভালো ভালো উন্নয়ন পরিকল্পনাগুলোকে আটকে দেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমান ব্যতীত আর কারও মধ্যেই কাঙ্ক্ষিত পরিবর্তন চোখে পড়েনি এবং তিনি দেশের অগ্রযাত্রায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই বক্তব্যের পরদিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকারের পাঁচ মাসে দুর্নীতি কমার বদলে বেড়েছে বলে বিএনপির মহাসচিব নিজেই স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন জামায়াত আমির।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 29 July, 2026
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up