Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কি ■ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার ■ সারা দেশে বাড়বে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ■  ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন এসএসসিতে পাসের হার ■ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে লাহোর ■ সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে, কমেছে জিপিএ-৫ ■ ৩১২ প্রতিষ্ঠানে কেউই পাস করেনি
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭, আহত ৪৪
Published : Wednesday, 5 August, 2026 at 3:29 PM

ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা, ছবিঃ সংগৃহীত

ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা, ছবিঃ সংগৃহীত

রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে ১৭ জন নিহত হয়েছেন।

অন্তত ৪৪ জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভজুড়ে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি।

বুধবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলার সময় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, ‘শত্রুপক্ষ আবারও ব্যাপকভাবে কিয়েভ অঞ্চলে হামলা চালাচ্ছে।’ এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল।

এ সময় দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহর ও এর আশপাশে আঘাত হানে। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, এই হামলায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তকাচেঙ্কো বলেন, বরিসপিল জেলায় ৯ জন নিহত হয়েছেন। বুচা জেলায় নিহত হয়েছেন চারজন।

ফাস্তিভ জেলায় নিহত হয়েছেন একজন।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।  কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, শহরের কেন্দ্রস্থলে হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি টেলিগ্রামে জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, ‘শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভে হামলা আরো বাড়িয়েছে। একই সময়ে ইউক্রেনও বিদ্যুৎ স্থাপনাসহ রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। 

ইউক্রেন বারবার রাশিয়ার বড় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদামেও হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে মস্কো অঞ্চলে ওয়াইল্ডবেরিজের গুদামে সর্বশেষ হামলায় পাঁচজন নিহত এবং দশজন আহত হন। এর আগের দিন রুশ কর্মকর্তারা জানান, দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন হামলায় সাতজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। ওই সময় পর্যটকেরা সেখানে উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউক্রেন খেরসনে এক ব্যক্তিকে ড্রোন দিয়ে তাড়া করার একটি ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তারা এটিকে বেসামরিক মানুষকে লক্ষ্য করে চালানো ইচ্ছাকৃত ‘শিকার’ ও ‘সাফারি’ বলে উল্লেখ করেছে।

দুই পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার ব্যালিস্টিক হামলা প্রতিরোধে আরো বেশি যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা দেওয়ার জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

সুত্রঃ রয়টার্স 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 7 August, 2026
স্পেনে অভিবাসন সংকটে মৃত বেড়ে ৭২
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 2 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up