Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো ■ নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ■ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা ■ রাজধানীর শ্যামলীতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ■ হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ ■ কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ ■ উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি বাড়ার আভাস
দীর্ঘমেয়াদি সংবিধান সংশোধন চায় সরকার
Published : Wednesday, 5 August, 2026 at 5:12 PM

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবিঃ সংগৃহীত

সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (০৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার।’

সংবিধান সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়, যাতে বারবার এ ধরনের জটিলতার সৃষ্টি না হয়। কারণ জুলাই বারবার আসে না।

তিনি বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে বিএনপি প্রতিযোগিতা করছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ। সংসদের ভেতরে-বাইরে আমরা বিতর্ক করব, মতবিনিময় করব; তবে আওয়ামী লীগ যেন আর ফিরে আসতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 12 August, 2026
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য
শিক্ষা ডেস্ক
Tuesday, 11 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up