Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কমে গেছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার ■ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ■ দীর্ঘমেয়াদি সংবিধান সংশোধন চায় সরকার ■ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ■ বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে স্বর্ণের দাম ■ বহিষ্কৃত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার ■ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭, আহত ৪৪
আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
Published : Wednesday, 5 August, 2026 at 6:34 PM, Update: 05.08.2026 6:45:09 PM

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। প্রথম যে বিষয়টি দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ এই গণ-অভ্যুত্থানের প্রতীক। তার ছবি না থাকলে এটি কোনো ডকুমেন্টারি হতে পারে না। খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। এরপর আমাদের শান্ত থাকা উচিত ছিল। বিষয়টি পুষে রেখে সংসদের মতো ওয়াকআউট করা বাঞ্ছনীয় নয়।’

তিনি আরও বলেন, এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করব। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না। এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।

প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষ হওয়ার পর মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। একপর্যায়ে মিলনায়তজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
দীর্ঘমেয়াদি সংবিধান সংশোধন চায় সরকার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
৪ আগস্ট : ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 4 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up