Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতের ময়ূখ রঞ্জন
Published : Wednesday, 5 August, 2026 at 10:14 PM

ময়ূখ রঞ্জন, ছবি: সংগৃহীত

ময়ূখ রঞ্জন, ছবি: সংগৃহীত

আজ (বুধবার, ৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কী কারণে চ্যানেলটি ছেড়ে দিলেন এবং নতুন কোথায় যুক্ত হচ্ছেন বা পরবর্তী সময়ে কী করবেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তিনি।

পোস্টে ময়ূখ রঞ্জন লিখেছেন, হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন, কীসের জন্য, সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। তিনি লিখেছেন, সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কী? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে? ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখবো।

সমর্থক ও সমালোচকদের নিয়েও পোস্টে মন্তব্য করেছেন তিনি। ময়ূখ রঞ্জন লিখেছেন, আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এদিকে রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেয়ার দিনই পৃথক একটি পোস্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনাকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে উল্লেখ করেছেন ময়ূখ। 
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up