Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শিক্ষার উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
Published : Sunday, 9 August, 2026 at 9:33 PM

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও রাষ্ট্রদূত আইরিন খান

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও রাষ্ট্রদূত আইরিন খান

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান। আজ (রোববার, ৯ আগস্ট) এ সাক্ষাতে শিক্ষার উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেয়া উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত আইরিন খান। একই সঙ্গে শিক্ষার উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। আইরিন খান বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। দেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সঙ্গে এ খাতে কাজ করছেন। তাই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কারে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন। এসময় বাংলাদেশের শিক্ষার উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি দেশের শিক্ষা খাতের উন্নয়নে জাতিসংঘের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনার বদলি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up