Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, বৃষ্টিতে ডাকসুর বিক্ষোভ
Published : Monday, 10 August, 2026 at 9:37 PM, Update: 10.08.2026 10:43:34 PM

ডাকসু ভিপি সাদিক কায়েম, ছবি: সংগৃহীত

ডাকসু ভিপি সাদিক কায়েম, ছবি: সংগৃহীত

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেছেন ডাকসুর নেতারা। সোমবার রাতের এ বিক্ষোভে ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সেখানে স্লোগান দেওয়া হয়, ‘বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা না মেধা, মেধা মেধা’, ‘কমিটি না মেধা, ‘মেধা মেধা, চাচা না চাকরি, চাকরি চাকরি’, ‘মামা না চাকরি, চাকরি চাকরি।’

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি বা স্থানীয় বোর্ডের মাধ্যমে শিক্ষক নিয়োগের পুরনো পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাব উঠেছে, যা রাজনৈতিক ও ছাত্রসংগঠনগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up