Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সংসদের তৃতীয় অধিবেশন ডাকলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
Published : Tuesday, 11 August, 2026 at 4:53 PM

সংসদ ভবন, ছবিঃ সংগৃহীত

সংসদ ভবন, ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অধিবেশন কত দিন চলবে এবং এর কার্যসূচি কী হবে, তা নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। এতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও আলোচনা হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হয়। এরপর মার্চের শুরুতে সংসদের প্রথম অধিবেশন বসে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
 বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up