| শিরোনাম: |
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ছবি: সংগৃহীত
আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই জাদুঘর উদ্বোধনের পর সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। শুরুতে দর্শনার্থীর অতিরিক্ত চাপের কারণে কিছু ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিলেও বর্তমানে সবাই শৃঙ্খলার সঙ্গে জাদুঘর পরিদর্শন করছেন।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে মাসে একটি দিন স্কুল শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হবে। ওই দিন সরকারি উদ্যোগে বিশেষ করে উচ্চ শ্রেণির শিক্ষার্থীদের জুলাই জাদুঘরে নিয়ে যাওয়া হবে, যাতে তারা দেশের ইতিহাস ও গণঅভ্যুত্থানের ঘটনাবলি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে। তিনি বলেন, এ উদ্যোগ শুধু জুলাই জাদুঘরে সীমাবদ্ধ থাকবে না। জাতীয় জাদুঘরেও শিক্ষার্থীদের নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জাদুঘরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের বইয়ের পাঠের পাশাপাশি বাস্তব ইতিহাসের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।
তিনি জানান, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬'-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো।
তবে নীতিমালাটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে এটি চূড়ান্ত করা হবে। ডা. জাহেদ উর রহমান বলেন, প্রস্তাবিত নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|