Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বেকার যুবকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
Published : Tuesday, 11 August, 2026 at 7:12 PM

বাংলাদেশ ব্যাংক, ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক, ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির নাম ‘উদ্যোগ’। এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন এই ঋণ প্রকল্পের কাঠামো, তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার। দেশের সব ব্যাংককে এই প্রকল্পে অংশগ্রহণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্পটি চালু করা হতে পারে। জানা গেছে, নতুন এই ঋণ কর্মসূচিতে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতেই সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
প্রবাসী আয় ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
খেলাপি ঋণ ফের ছাড়াল ৬ লাখ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up