Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
Published : Tuesday, 11 August, 2026 at 8:55 PM

গুলি, ছবি: সংগৃহীত

গুলি, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের হামজারবাগে এক প্রবাসী ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। বাড়ির মালিকের অভিযোগ, দুপুরে তার বিদেশফেরত ছেলেকে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ভয়েস রেকর্ড পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এক ব্যক্তি। নম্বরটি ব্লক করে দেওয়ার পর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তাদের ভবনের বাসিন্দাসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ বলছে, বাড়িটি স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের শ্বশুর বাড়ি। ঠিক কি কারণে ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক টীম। গতকাল সোমবার রাত ১১টায় নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার দুপুরে।

জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বড় ছেলে মোহাম্মদ শওকত দুবাই-প্রবাসী। ২৫ বছর ধরে তারা নগরীর হামজারবাগে নিজস্ব বাড়িতে থাকেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর গ্রেপ্তার হয়ে আজিজ এখন কারাগারে আছেন।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 13 September, 2026
শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up