Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সৌদি মালিকানাধীন জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ ■ দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ ■ বেকার যুবকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক ■ চাকরি হারাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, প্রজ্ঞাপন প্রস্তুত ■ মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে ■ এনার্জি সেক্টরে প্রাইভেট প্রতিষ্ঠানের বিনিয়োগ অত্যন্ত জরুরি ■ কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী
সৌদি মালিকানাধীন জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
Published : Tuesday, 11 August, 2026 at 7:57 PM

সৌদির বাণিজ্যিক জাহাজ, ছবি: সংগৃহীত

সৌদির বাণিজ্যিক জাহাজ, ছবি: সংগৃহীত

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির তিন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক। গত মাসে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল-মান্দেব প্রণালি দিয়ে যাতায়াতকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। উত্তর ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত এই গোষ্ঠী।

হামলার খবর নিশ্চিত হলে এটিকে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিস্কস। সংস্থাটির মতে, বাব আল মান্দাব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, পরিচালিত বা সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হুথিরা গত ২০ জুলাই বাব আল-মান্দেব ঘিরে অবরোধ ঘোষণার পরও প্রণালিটিতে জাহাজ চলাচল তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করছে। তবে ঝুঁকি এড়াতে সৌদি মালিকানাধীন ও পরিচালিত কিছু তেলবাহী জাহাজ বাব আল-মান্দেব দিয়ে না গিয়ে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : সিএনএন 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 August, 2026
হুতিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 7 August, 2026
সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up