Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জাপানে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ৮ জনের মৃত্যু ■ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই মাদার ভেসেলের সংঘর্ষ ■ গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ ■ আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী ■  আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ■ সীতাকুণ্ড শিপইয়ার্ডে শ্রমিক নিহত ঘটনায় তদন্ত কমিটি গঠন ■  পানি বাড়ছে তিস্তার, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Published : Friday, 14 August, 2026 at 1:20 PM

বঙ্গোপসাগর, ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগর, ছবি: সংগৃহীত

স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
তবে নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার সম্ভাবনায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 August, 2026
সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 12 August, 2026
সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
সাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up