Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জাপানে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ৮ জনের মৃত্যু ■ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই মাদার ভেসেলের সংঘর্ষ ■ গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ ■ আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী ■  আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ■ সীতাকুণ্ড শিপইয়ার্ডে শ্রমিক নিহত ঘটনায় তদন্ত কমিটি গঠন ■  পানি বাড়ছে তিস্তার, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
পানি বাড়ছে তিস্তার, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
Published : Friday, 14 August, 2026 at 5:07 PM

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বাড়ছে, ছবিঃ সংগৃহীত

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বাড়ছে, ছবিঃ সংগৃহীত

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমা দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে।

এদিকে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিনদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন এ অবস্থা অব্যাহত থাকার পর পরবর্তী তিন দিন পানি বাড়তে পারে। তবে তা বিপৎসীমার নিচে থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 August, 2026
সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 12 August, 2026
সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
সাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up