| শিরোনাম: |
টুঙ্গিপাড়া উপজেলার সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাস, ছবি: সংগৃহীত
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রেজাউল হক বিশ্বাসকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। রবিবার সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। গ্রেফতার রেজাউল হক বিশ্বাসের বয়স ৪৫ বছর। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। তিনি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর তিনি উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব মামলার কারণে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন রেজাউল। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-১ নম্বরের শাহআলী এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|