Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৩০ টাকা কেজিতে চাল পাবেন শ্রমিকেরা
Published : Sunday, 15 November, 2026 at 1:36 PM

চালের দোকান, ছবিঃ সংগৃহীত

চালের দোকান, ছবিঃ সংগৃহীত

৩০ টাকা কেজি দরে চাল পাবেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালু করেছে সরকার।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু হয়েছে। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য নির্ধারিত ট্রাক থেকে এসব চাল বিক্রি করা হচ্ছে।

সপ্তাহের প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে এ কার্যক্রম পরিচালিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর নেওয়া হবে। এর মাধ্যমে চাল বিক্রির ক্ষেত্রে শ্রমিকদের পরিচয় ও ক্রয়ের তথ্য যাচাই করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে মোট ৭৫টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বরাদ্দ রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দলও গঠন করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৩০ টাকা কেজিতে চাল পাবেন শ্রমিকেরা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 November, 2026
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
Saturday, 14 November, 2026
দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up