Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাভার-আশুলিয়ায় ৫০টিরও বেশি পোশাক কারখানা বন্ধ
Published : Sunday, 15 November, 2026 at 2:27 PM

পোশাক কারখানা বন্ধ, ছবিঃ সংগৃহীত

পোশাক কারখানা বন্ধ, ছবিঃ সংগৃহীত

চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

পাশাপাশি আরো ৫টি কারখানা আজ রবিবার ছুটি ঘোষণা করা হয়েছে। 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রম আইনের ১৩(১), লে অফ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ—এমন সব মিলিয়ে অর্ধশতাধিক কারখানা বিভিন্ন কারণে আজও মালিকরা বন্ধ রেখেছেন। এর বাইরে গোটা শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। 

তিনি বলেন, এর বাইরে পাঁচটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছিলেন।

এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা আবার কাজও শুরু করেছেন। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আজ। 

শিল্প পুলিশ সূত্র জানায়, এসব কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় ৩৬টি, অনির্দিষ্ট কালের জন্য ১৪টি ও মৌখিকভাবে ৫টি কারখানা বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ বলছে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়েই কারখানাগুলোর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। 

এদিকে গাজীপুরের শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য রয়েছেন। শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছেন।

এর ধারাবাহিকতায় রবিবার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আধাঘণ্টা পর শ্রমিকরা সেখান থেকে সরে যান। এ ছাড়া গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিকরা অবস্থান নেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় বিচ্ছিন্ন অসন্তোষের কারণে ৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলার প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটি ঘোষিত ১৮টি কারখানা বাদে বাকি সব কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ক্রমাগত শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা পুনরায় খুলে দিতে পারবে।

তিনি আরো জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারখানাগুলোর জান-মালের নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৩০ টাকা কেজিতে চাল পাবেন শ্রমিকেরা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 November, 2026
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
Saturday, 14 November, 2026
দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up