Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহন শুরু ■ রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু ■ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ ■ এ বছরই কিমের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প ■ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং ■ সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস ■ দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
Published : Thursday, 20 August, 2026 at 2:22 PM

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, ছবিঃ সংগৃহীত

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো দেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এ নির্বাচনের আনুষ্ঠানিকতা অর্থাৎ ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ ভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ নির্বাচনের মতো ভোটগ্রহণ হয় না। এ নির্বাচনের ভোটার কেবল জাতীয় সংসদ সদস্যরা। ভোট দেওয়ার পদ্ধতিও ভিন্ন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের দুটি অংশ রয়েছে। এক অংশে ব্যালটের ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে। অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের পাশে স্বাক্ষরের জন্য নির্দিষ্ট স্থান থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তাকে সহায়তা করবেন সহকারী কর্মকর্তারা। সংসদ কক্ষেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, ভোটগ্রহণের জন্য কোনো বুথ থাকবে না। সংসদ কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ব্যালট পাবেন এবং নির্ধারিত নিয়মে ভোট দেওয়ার পর সুবিধামতো কাছের যেকোনো একটি বাক্সে ব্যালট ফেলবেন।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলে সংসদ কক্ষেই তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি ভোট পড়েছে, কতটি বৈধ এবং দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন, তা গণনা শেষে ফল ঘোষণা করবেন নির্বাচনকর্তা সিইসি। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর শূন্য পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

রাষ্ট্রপতি পদে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার ভোটগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহন শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up