Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
Published : Friday, 21 August, 2026 at 4:58 PM

সোনার গয়না, ছবিঃ সংগৃহীত

সোনার গয়না, ছবিঃ সংগৃহীত

দুর্বল মার্কিন ডলার এবং দেশটির ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কার্যক্রমের প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এর ফলে টানা তৃতীয় সপ্তাহের মতো মূল্যবান ধাতুটির দাম বাড়ার পথে রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবারের লেনদেনে স্বর্ণের দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়েছে ৩.৬ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ডলারের দুর্বলতা সাধারণত ডলার-নির্ভর পণ্যের চাহিদা বাড়াতে সহায়তা করে। একই সঙ্গে মার্কিন ট্রেজারির বন্ড পুনঃক্রয় কার্যক্রমও বিনিয়োগকারীদের মধ্যে বাজার পরিস্থিতি নিয়ে নতুন প্রত্যাশা তৈরি করেছে, যা স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলছে।

সূত্র: রয়টার্স

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
উত্তরায় আবার পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 15 October, 2026
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 14 October, 2026
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 13 October, 2026
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 9 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up