Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ■ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পাঁচ কর্মকর্তা ■ গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর ■ পররাষ্ট্রমন্ত্রী সাথে ব্রিটিশ হাইকমিশনার বৈঠক ■ রংপুরে চারজনকে হত্যা নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন ■ আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা : হাইকোর্টে আপিল শুনানি চলছে ■ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী
দুপুরের আগেই যেসব অঞ্চলে হবে বজ্রসহ বৃষ্টি
Published : Sunday, 23 August, 2026 at 1:10 PM

বজ্রসহ বৃষ্টি, ছবিঃ সংগৃহীত

বজ্রসহ বৃষ্টি, ছবিঃ সংগৃহীত

ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশে সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। এর মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর প্রভাবে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

গতকাল শনিবার (২২ আগস্ট) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 August, 2026
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
সকালে ঢাকায় নির্মল বাতাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে আজকে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
মাস পেরোতেই খাগড়াছড়িতে ফের আকস্মিক বন্যা
বান্দরবান প্রতিনিধি
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up