Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ■ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পাঁচ কর্মকর্তা ■ গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর ■ পররাষ্ট্রমন্ত্রী সাথে ব্রিটিশ হাইকমিশনার বৈঠক ■ রংপুরে চারজনকে হত্যা নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন ■ আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা : হাইকোর্টে আপিল শুনানি চলছে ■ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
Published : Sunday, 23 August, 2026 at 2:13 PM

জাপানে ভূমিকম্প, ছবিঃ সংগৃহীত

জাপানে ভূমিকম্প, ছবিঃ সংগৃহীত

জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাশাপাশি রাজধানী টোকিওতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ইবারাকি জেলার ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এ অঞ্চলে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকি জেলায় ২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সাইতামা ও কানাগাওয়ায় নয়জন করে, চিবায় চারজন এবং ইবারাকিতে একজন আহত হয়েছেন।

আহতদের বেশির ভাগই বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা ও আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভোরের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্পের আকস্মিক কম্পনে ঘুম ভেঙে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

কম্পনের প্রভাবে টোকিও থেকে দেশের অন্যান্য অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু হয়েছে।

এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় একটি টাস্ক ফোর্স গঠন করেছে জাপান সরকার। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থানের কারণে জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বে প্রতি বছর সংঘটিত ভূমিকম্পের প্রায় ১৭ শতাংশ জাপানে ঘটে।

সূত্র : এএফপি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 August, 2026
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
সকালে ঢাকায় নির্মল বাতাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে আজকে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
মাস পেরোতেই খাগড়াছড়িতে ফের আকস্মিক বন্যা
বান্দরবান প্রতিনিধি
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up