Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস
Published : Monday, 24 August, 2026 at 1:40 PM

দুপুরের ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

দুপুরের ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 August, 2026
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
সকালে ঢাকায় নির্মল বাতাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে আজকে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up