| শিরোনাম: |
|
সৌদি আরবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি জোটের, ছবি: সংগৃহীত
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন এই জোট। গত জুলাইয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে হামলার ঘটনা বেড়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘হুতি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসছিল। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে।’
তিনি আরও জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের দুটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সকালে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজান ও আবহা শহর এবং খামিস মুশাইত এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে।
পরে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে। গত কয়েক সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রাজধানী রিয়াদের আর্থিক ও বাণিজ্যিক এলাকা।
বৃহস্পতিবার হুতিদের হামলায় রাজধানীর বাণিজ্যিক এলাকায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এলাকাটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে তেলসমৃদ্ধ দেশটির অর্থনীতি ও অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনার অন্যতম প্রতীক হিসেবে পরিচিত।
কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনটির নাম প্রকাশ করেনি। তবে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রকাশিত ছবিতে ভবনটির জানালার কাচ ভাঙা এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে। ছবিগুলোতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ভবনটিতে সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’-এর কার্যালয় রয়েছে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|