Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
Published : Tuesday, 24 November, 2026 at 9:06 PM

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, ছবি: সংগৃহীত

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালীর জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আবেস জানান, ঈদগাঁও থানার সামনে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
 
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 18 November, 2026
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন
কক্সবাজার প্রতিনিধি
Tuesday, 10 November, 2026
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
লক্ষ্মীপুর প্রতিনিধি
Monday, 9 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up