Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মিল্টন সমাদ্দারের যত অপকর্ম
আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলার আবেদন
Published : Thursday, 27 August, 2026 at 9:20 PM

মিল্টন সমাদ্দার, ছবি: সংগৃহীত

মিল্টন সমাদ্দার, ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, জোরপূর্বক ভিডিও ধারণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগপত্র প্রদান করা হয়েছে।

ভুক্তভোগী কনটেন্ট ক্রিয়েটর ও সমাজসেবক মো. হাসান (নাহিদ) (২৬) বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে মিল্টন সমাদ্দার (৩৯), তার প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষ (২৬) সহ অজ্ঞাতনামা ৫-৭ জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগপত্রটি সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ গ্রহণ করেছেন এবং ঘটনাটির প্রাথমিক তদন্তের দায়িত্ব উপ-পরিদর্শক (এসআই) আল আমিনকে দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে বাগেরহাটের শরণখোলা থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক পরিচয়হীন ও অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ প্রতিষ্ঠানে ওই বৃদ্ধার আশ্রয় ও সেবার জন্য যোগাযোগ করা হলে প্রথমে অপারগতা প্রকাশ করা হয়। পরবর্তীকালে সেবা প্রদানের বিনিময়ে প্রতি মাসে ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা দাবি করেন মিল্টন সমাদ্দার।

দাবিকৃত বিষয়ের ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় অ্যাম্বুলেন্সযোগে বৃদ্ধাকে উক্ত প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলে ১নং বিবাদী মিল্টন সমাদ্দার, তার ম্যানেজার দেবাশীষ এবং অজ্ঞাতনামা ৫/৭ জন বিবাদী অতর্কিতভাবে বাদী মো. হাসান (নাহিদ) ও তার সঙ্গী মো. ইলিয়াস হোসেনের উপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলা চলাকালে মিল্টন সমাদ্দার বাদীকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। এতে বাধা দিলে সঙ্গী ইলিয়াস হোসেনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয়। পরবর্তীকালে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে দায়মুক্তি ও পক্ষপাতমূলক বক্তব্য সংবলিত ভিডিও ধারণ করা হয়। এরপর বাদী ও তার সঙ্গীকে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে থানায় অভিযোগ দায়ের করেন। 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 13 September, 2026
শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up