Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৩৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল চকবাজারের আগুন
Published : Wednesday, 14 October, 2026 at 12:12 PM

চকবাজারের মনসুর খান প্লাজা, ছবিঃ সংগৃহীত

চকবাজারের মনসুর খান প্লাজা, ছবিঃ সংগৃহীত

পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় দীর্ঘ ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার বিকেলে লাগা আগুন বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নেভানো সম্ভব হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টায় মার্কেটটিতে আগুন লাগার খবর পায় তারা। বিকেল সাড়ে ৫টার আগেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সে সময় ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম ছিল। এসব গুদামের দরজা ও শাটার তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। তালা ও শাটার ভেঙে প্রবেশের পর আগুনের উৎস এবং বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন মোকাবিলা করতে হয়েছে।

একই সঙ্গে ভবনের ভেতরে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত পথ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘন ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আগুন নেভাতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল। পানির সীমিত উৎস এবং সরু রাস্তার কারণে পানিবাহী গাড়ি নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৩৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল চকবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 14 October, 2026
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up