Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
Published : Sunday, 30 August, 2026 at 10:09 AM

গুম, ছবিঃ সংগৃহীত

গুম, ছবিঃ সংগৃহীত

আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। ‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’সহ দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম বন্ধ, দায়মুক্তি রোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে ৩২টি দেশ এই সনদ অনুস্বাক্ষর করার পর ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ কার্যকর হয়। সেই সনদের মাধ্যমেই ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১১ সাল থেকে বিশ্বজুড়ে মানবতাবিরোধী এই অপরাধের বিরুদ্ধে জনমত তৈরি এবং রাষ্ট্রগুলোর ওপর জবাবদিহিতার চাপ সৃষ্টি করতে দিবসটি নিয়মিত পালিত হয়ে আসছে।

বেসরকারি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ বছরে দেশে সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন, যার মধ্যে দেড় শতাধিক মানুষের সন্ধান আজও মেলেনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘আয়নাঘর’ নামক গোপন বন্দিশালা থেকে দীর্ঘ বন্দিদশা পেরিয়ে কিছু মানুষের মুক্তি পাওয়ার ঘটনা এই নির্মমতাকে নতুন করে তীব্রভাবে সামনে নিয়ে আসে। এই পটভূমিতে নিখোঁজ স্বজনদের অক্ষুণ্ণ অপেক্ষার অবসান ও ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।

গুমের মতো গুরুতর অপরাধ চিরতরে দমন করতে রাষ্ট্র এবার কঠোর আইনি কাঠামো তৈরিতে হাত দিয়েছে। গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন-অযোগ্য এবং আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট জাতীয় সংসদে উত্থাপিত হয় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬’। 

প্রস্তাবিত এই বিলে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। 

এ ছাড়া গুমের কারণে যদি ভুক্তভোগীর মৃত্যু ঘটে, মরদেহ উদ্ধার করা যায় কিংবা নিখোঁজ হওয়ার পাঁচ বছর পরও ব্যক্তির কোনো সন্ধান না মেলে, তবে অপরাধীর জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের কঠোরতম শাস্তির বিধান রাখা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up