Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৮১
Published : Friday, 4 September, 2026 at 3:10 PM

হুতি বিদ্রোহী, ছবি: সংগৃহীত

হুতি বিদ্রোহী, ছবি: সংগৃহীত

ইয়েমেনের তাইজ ও লোহিত সাগরীয় অঞ্চলে সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৮১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে এ প্রাণহানি ঘটে। দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লোহিত সাগর উপকূলের একজন সামরিক কর্মকর্তা তাঁর ২৪ জন সেনা নিহতের কথা জানিয়েছেন। অন্যদিকে, তাইজের অভ্যন্তরীণ অঞ্চলের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে তাঁর ১৫ জন সেনা নিহত হয়েছেন।

এএফপি জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকার চিকিৎসা সূত্র অনুযায়ী তাদের অন্তত ৪২ জন যোদ্ধা নিহত হয়েছেন। উল্লেখ্য-বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও তাইজ অঞ্চলের আশপাশে হুতি বাহিনী রকেট এবং ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করলে নতুন করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সূত্র: আল-জাজিরা।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
গাজার বন্দরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 19 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up