Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
Published : Saturday, 5 September, 2026 at 2:42 PM

মার্কিন ভিসা, ছবিঃ সংগৃহীত

মার্কিন ভিসা, ছবিঃ সংগৃহীত

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কর্মকাণ্ড করা যাবে না, তা স্পষ্ট করে জানিয়েছে দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড প্রোফাইল থেকে করা পোস্টে ঢাকাস্থ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে।

পোস্টে জানানো হয়, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কাজ করা যাবে না। একই সঙ্গে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসার আওতায় অনুমোদিত নয়।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।

ওই সতর্কবার্তায় বলা ছিল, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 5 September, 2026
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 3 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up