Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
উজানে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে পদ্মা নদীর পানি
Published : Monday, 7 September, 2026 at 5:24 PM

পদ্মা নদী, ছবিঃ সংগৃহীত

পদ্মা নদী, ছবিঃ সংগৃহীত

আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এ সময়ে গঙ্গা, পদ্মা, গড়াই, মাথাভাঙা এবং সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিনও এ নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে গঙ্গার পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন তা আরও বাড়তে পারে। পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। পদ্মার পানি সমতল বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিন বাড়তে পারে।

এই সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু এলাকায় গঙ্গার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে। এ সময়ে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তিস্তার পানি আগামী এক দিন বাড়তে পারে, এরপর দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে।

তবে এখন পর্যন্ত দেশের কোনো প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে না।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
১২ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up