Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সেনাসচিব হলেন অ্যাডাম টেল
Published : Friday, 4 September, 2026 at 3:32 PM

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডাম টেল, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডাম টেল, ছবি: সংগৃহীত

ড্যান ড্রিসকলের পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডাম টেল। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প টেলের নিয়োগের কথা জানান। তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডাম টেল ‘অবিলম্বে’ ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব নেবেন।

এর আগে গত মঙ্গলবার সেনাসচিবের পদ থেকে পদত্যাগ করেন ড্যান ড্রিসকল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে তার মতবিরোধ চলছিল।

ড্রিসকলের পদত্যাগের পর তার ভূমিকার প্রশংসা করে বিবৃতি দেন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকাকে আবার শক্তিশালী করার’ কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন। আনা কেলির ভাষ্য, ড্রিসকল ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার ওপর জোর বাড়িয়েছেন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায়ও সহায়তা করেছেন। সূত্র: ফক্স নিউজ

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 3 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up