Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
Published : Tuesday, 29 September, 2026 at 2:11 PM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। পরে বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

সাক্ষাৎকালে নিউইয়র্কে সদ্য শেষ হওয়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন নিয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও জনগণের কল্যাণে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

দুই দেশের জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up