Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
Published : Tuesday, 6 October, 2026 at 1:50 PM

সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ছবিঃ সংগৃহীত

সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ছবিঃ সংগৃহীত

ঢাকা শহরে নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ জন্য দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।

মন্ত্রী বলেন, ধানমন্ডির পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় লেকের উন্নয়ন ও খননকাজ করা হচ্ছে।

এর আগে ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেন রিকশার মালিক-শ্রমিকদের নেতারা। চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করারও ঘোষণা দেন তারা।

তাদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিট দিতে হবে। পাশাপাশি দীর্ঘদিনের মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন চালকরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। কাকরাইল মোড়ে একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। আন্দোলন ছেড়ে রিকশা চালিয়ে যাওয়ার চেষ্টা করা কয়েকজন চালককে মারধরের অভিযোগও পাওয়া যায়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজধানীতে ৫৪ মামলায় আরও ৪২৭ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
Sunday, 4 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up