Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
Published : Sunday, 4 October, 2026 at 12:01 PM

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এই প্রক্রিয়া শেষ হলে অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০ অক্টোবরের মধ্যে পে ফিক্সেশনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের পরই প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পাওনার পরিমাণ চূড়ান্ত হবে।

তবে সবার বকেয়ার পরিমাণ সমান হবে না। নতুন ও আগের মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের তারিখ অনুযায়ী যার যত পাওনা, সে অনুযায়ী বকেয়া হিসাব করা হবে।

পে ফিক্সেশনের কাজ শেষ হওয়ার পর অক্টোবরের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া পাওনা পরিশোধ
করবে সরকার।

নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নে গত ১৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোর বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

নতুন ও আগের মূল বেতনের পার্থক্য ধাপে ধাপে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পার্থক্যের ৪০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হবে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই প্রায় তিন মাসের বকেয়া হিসাব করে অক্টোবরের বেতনের সঙ্গে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up