Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন
Published : Wednesday, 14 October, 2026 at 11:25 AM

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছবিঃ সংগৃহীত

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের এই সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে কারখানাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুন লাগার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up