| শিরোনাম: |
|
এলপিজি, ছবি: সংগৃহীত
বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওইদিন একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৮৩৭ টাকা। সেদিন সন্ধ্যা থেকেই ভোক্তাপর্যায়ে নতুন এই দাম কার্যকর হয়।
এলপিজির নতুন দাম নির্ধারণের বিষয়ে গণশুনানি আহ্বান সংক্রান্ত বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ ও রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যহার পরিবর্তনের জন্য কিছু বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সি সংশ্লিষ্ট ধারায় কমিশনের প্রস্তাব দাখিল করেছে। এছাড়াও এলপিজির ডিস্ট্রিবিউটর চার্জ পরিবর্তনের জন্য কিছু এলপিজি ডিস্ট্রিবিউটর লাইসেন্সি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৬) অনুযায়ী কমিশনে প্রস্তাব দাখিল করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৬) অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষগণের গণশুনানি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্যহার; বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফান্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল (অডিটোরিয়াম) হলে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে গণশুনানি-পূর্ব লিখিত বক্তব্য বা মতামত কমিশনে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে গণশুনানিতে অংশগ্রহণের জন্য একই তারিখের মধ্যেই কমিশনে নাম তালিকাভুক্তির জন্যও অনুরোধ জানিয়েছে বিইআরসি।
উল্লেখ্য, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে হয়রানির প্রতিবাদে ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা। বুধবার দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এর আগে, সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|