Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পিএসসির দুই সদস্যের পদত্যাগ
Published : Monday, 19 October, 2026 at 1:31 AM

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য কমিশন থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ রোববার তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। পদত্যাগপত্রে দুই সদস্যই এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, পিএসসির সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন ১৫ অক্টোবর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

দুই সদস্যের বিদায়ের পর ২০ সদস্যের পিএসসিতে বর্তমান সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছে। এর আগে গত আগস্ট মাসে সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন।

নতুন করে দুই সদস্য সরে দাঁড়ানোর পর আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এদিকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ৬ সেপ্টেম্বর ২০২৬ শপথ গ্রহণ করেছেন।
 
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
পিএসসির দুই সদস্যের পদত্যাগ
দেশ সংবাদ ডেস্ক
Monday, 19 October, 2026
একুশে বইমেলা ৭ জানুয়ারি থেকে
দেশ সংবাদ ডেস্ক
Monday, 19 October, 2026
সচিব পর্যায়ে বড় রদবদল
দেশ সংবাদ ডেস্ক
Monday, 19 October, 2026
সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে সরকার
নিজস্ব প্রতিবেদক
Sunday, 18 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up