Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিশ্ববাজারে তেলের দাম কমায় ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
Published : Monday, 26 October, 2026 at 5:36 PM

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তি, ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তি, ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে সোমবার স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমেছে। একই সঙ্গে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

সোমবার গ্রিনিচ মান সময় ০৭টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়। এর আগে গত সেশনে স্বর্ণের দাম জুলাইয়ের মাঝামাঝির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

গত শুক্রবার শেষ হওয়া সপ্তাহে স্বর্ণের দাম ৪ শতাংশ কমেছিল, যা গত জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচারসের দামও ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

বাজারসংশ্লিষ্টদের নজর এখন ফেডের আসন্ন নীতিগত সিদ্ধান্তের দিকে। সুদের হার নিয়ে ফেডের অবস্থান স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: রয়টার্স

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 25 October, 2026
সোনার দাম আরো কমল, ভরিতে কত?
নিজস্ব প্রতিবেদক
Friday, 23 October, 2026
স্বর্ণের দাম ফের কমলো, রুপার দামেও পতন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 22 October, 2026
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 21 October, 2026
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 20 October, 2026
আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up