Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
Published : Monday, 26 October, 2026 at 5:40 PM

হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২১৮ জন।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৮৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে আটজনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 26 October, 2026
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 26 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up