Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
Published : Wednesday, 11 November, 2026 at 3:33 PM

হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
হামে মৃত্যু আরও ৫, হাসপাতালে ভর্তি ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 10 November, 2026
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 10 November, 2026
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 8 November, 2026
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
নিজস্ব প্রতিবেদক
Saturday, 7 November, 2026
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 7 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up