Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর
Published : Sunday, 15 November, 2026 at 12:54 PM

দূষিত ঢাকা, ছবিঃ সংগৃহীত

দূষিত ঢাকা, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল আটার দিকে ঢাকার বায়ুমান সূচকে স্কোর ছিল ২২১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

আইকিউএয়ারের লাইভ সূচকে দেখা গেছে, এ দিন দূষিত বায়ুর তালিকায় ২৫২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে চীনের বেইজিং, ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের মুম্বাই এবং ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাগরে সুস্পষ্ট হয়েছে লঘুচাপ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
Friday, 13 November, 2026
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up