Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফের উত্তাল গাজীপুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০
Published : Wednesday, 25 November, 2026 at 2:49 PM

ফের উত্তাল গাজীপুর, ছবিঃ সংগৃহীত

ফের উত্তাল গাজীপুর, ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সালনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময়ে মালেকের বাড়ি এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা দলবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ‘শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ি এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এসব এলাকার বেশির ভাগ পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Tuesday, 24 November, 2026
৩৬ ঘণ্টা পর সচল গোপালগঞ্জের মহাসড়ক
গোপালগঞ্জ প্রতিনিধি
Friday, 20 November, 2026
টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর বাতাসে পোড়া গন্ধ
গোপালগঞ্জ প্রতিনিধি
Wednesday, 18 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up