Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর
Published : Wednesday, 25 November, 2026 at 12:10 PM

দূষিত ঢাকা, ছবিঃ সংগৃহীত

দূষিত ঢাকা, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার বাতাসের মান ছিল ২১১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ৪ নম্বরে আছে ঢাকা।

আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে, ২৭৯ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তানের কাবুল, ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি শহর এবং ২০৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 22 November, 2026
বৃষ্টির পরও ঢাকার বাতাস  অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 November, 2026
বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
Friday, 20 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up