Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
Published : Friday, 20 November, 2026 at 3:10 PM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ছবিঃ সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ছবিঃ সংগৃহীত

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ৭ম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।    
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয় ইউরেনিয়ামবাহী গাড়ি। এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান পৌঁছাল।     

এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।   

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয় রূপপুরের বিদ্যুৎ। সাড়ে আট ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর থেকে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। এরপর আবারও কিছু সময়ের জন্য যাতে গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত করা হবে। 

এর আগে গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এ দুটি ইউনিট থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
নিজস্ব প্রতিবেদক
Friday, 20 November, 2026
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 November, 2026
মঙ্গলের উপগ্রহে যাচ্ছে জাপানের মহাকাশযান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 20 October, 2026
প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 19 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up