Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চল গাজীপুরে
Published : Saturday, 28 November, 2026 at 10:26 AM

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, ছবিঃ সংগৃহীত

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, ছবিঃ সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের প্রায় এক মাস পর স্বস্তি দেখা দিয়েছে শিল্পাঞ্চল গাজীপুরে। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, এতে কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। এ ছাড়া বন্ধ থাকা কারখানাগুলোও আজ থেকে খুলে দেওয়া হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ী, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছেন। 

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এতে শিল্পাঞ্চলের প্রায় ৭০ ভাগ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে অর্ধশত কারখানা ছুটি দেওয়া হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে কাজে যোগদান করেছেন শ্রমিকরা। এতে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা) জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। 

জেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সঙ্গে কাজ করব। 

পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগে যে বেতন পেতাম তা দিয়ে আমাদের মাসের খরচ হতো না। বাড়ি ভাড়া অনেক বেশি, বাজারে জিনিসের দাম বেশি। তবে এখন আমারা খুশি। আমাদের আর কষ্ট হবে না। 

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান ঢাকা পোস্টকে বলেন, আন্দোলন থেকে শ্রমিকরা বেরিয়ে এসেছেন। তারা আনন্দের সঙ্গে কারখানায় যোগদান করছেন। এখন অনেক স্বস্তি দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকরা ভালো থাকবে। দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে। 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করি আজ থেকে শ্রমিকরা আর আন্দোলনে আসবেন না, তারা কাজে মনোনিবেশ করবেন। তবে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফের বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 November, 2026
কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চল গাজীপুরে
গাজীপুর প্রতিনিধি
Saturday, 28 November, 2026
আবারও বাড়ল স্বর্ণের দাম, এখন ভরি কত
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 November, 2026
গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ
গাজীপুর প্রতিনিধি
Thursday, 26 November, 2026
সোনার দাম ভরিতে বাড়ল ১০৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 November, 2026
নতুন মজুরি নির্ধারনে শ্রমিকরা ক্ষুব্ধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 November, 2026
এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 November, 2026
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up