Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সন্তানদের ভালোবাসার বার্তায় আবেগাপ্লুত ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন
Published : Saturday, 28 November, 2026 at 7:20 PM

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী রাজবধূ প্রিন্সেস ক্যাথরিন, ছবি: বিবিসি

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী রাজবধূ প্রিন্সেস ক্যাথরিন, ছবি: বিবিসি

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে নির্মিত একটি নতুন প্রামাণ্যচিত্রে চোখের পানি মুছতে দেখা গেছে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ক্যাথরিনকে। সেখানে তার তিন সন্তানের ভালোবাসা ও সমর্থনের বার্তা শুনে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

৪৪ বছর বয়সী ক্যাথরিন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী। ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রে তাকে যুক্তরাজ্যের অন্যতম পরিচিত শারীরিক সক্ষমতা যাচাইয়ের আয়োজিত ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’-এ অংশ নিতে দেখা যায়। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত জুনে তিনি এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন। এতে অংশগ্রহণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ তিনটি পর্বত আরোহণ করতে হয়।

ইংল্যান্ডের স্ক্যাফেল পাইক পর্বতের চূড়ায় ওঠার সময় এক আবেগঘন দৃশ্যে ক্যাথরিনের ভাই তার তিন সন্তান জর্জ, শার্লট ও লুইয়ের পাঠানো বার্তা শোনান। এ সময় ক্যাথরিনকে বলতে শোনা যায়, ‘হাসপাতাল থেকে বেরিয়ে আসার কারণ ছিল আমার সন্তানেরা। এই চ্যালেঞ্জ শেষ করার প্রেরণাও তারাই জোগাবে।’

তার আট বছর বয়সী ছোট ছেলে প্রিন্স লুই বার্তায় বলে, ‘হ্যালো মা। আমি তোমাকে খুব ভালোবাসি। আশা করি, তুমি পাহাড়ে ওঠার সময় ভালো করবে।’

সে আরও বলে, ‘মনে রেখো, আমি সব সময় তোমার হৃদয়ে আছি। আর মনে রেখো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বিদায়।’

কেট নামেও পরিচিত ক্যাথরিন ২০২৪ সালের মার্চে জানান, তার শরীরে ক্যানসার শনাক্ত হয়েছে। তবে কী ধরনের ক্যানসার, তা প্রকাশ করেননি তিনি। এ সময় তিনি কেমোথেরাপি নিচ্ছিলেন।

একই সময়ে তার শ্বশুর ৭৮ বছর বয়সী রাজা তৃতীয় চার্লসের শরীরেও ক্যানসার শনাক্ত হয়।

প্রামাণ্যচিত্রে ক্যাথরিন বলেন, ‘ক্যানসার কিংবা দীর্ঘমেয়াদি যেকোনো অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পথটি খুব নিঃসঙ্গ। তবে জীবনের কঠিন সময়গুলো আমাদের একা পার করার কথা নয়, তা স্পষ্ট।’

‘হিল’-

ক্যাথরিনের ১৩ বছর বয়সী ছেলে প্রিন্স জর্জের একটি বার্তাও তাকে শোনান তার ভাই জেমস। থ্রি পিকস 

চ্যালেঞ্জের স্ক্যাফেল পাইক পর্বে ক্যাথরিনের সঙ্গে ছিলেন তিনি। জর্জ মাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করে।

জর্জ বলেন, ‘আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। তুমি খুব ভালো করবে।’

তিনি আরও জানান, একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে মায়ের অগ্রগতির খবর রাখছেন। এরপর সে বলেন, ‘তোমাকে সত্যিই খুব শক্তিশালী মনে হচ্ছে। এগিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে আছি।’

‘হিল’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে ক্যাথরিন নিজের ক্যানসারের অভিজ্ঞতার পাশাপাশি একই রোগের সঙ্গে লড়াই করা অন্যদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান, তার ক্যানসার এখন প্রশমিত রয়েছে। প্রামাণ্যচিত্রে তার ১১ বছর বয়সী মেয়ে প্রিন্সেস শার্লটের একটি বার্তা সর্বশেষ শোনানো হয়।

শার্লট বলে, ‘হ্যালো মা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যে হাঁটা ও চ্যালেঞ্জগুলো সম্পন্ন করছ, তাতে আমরা সবাই খুব গর্বিত। আমরা তোমার সাফল্য কামনা করি। আমি তোমার জন্য উচ্ছ্বাস প্রকাশ করব। শিগগিরই দেখা হবে।’

ততক্ষণে চোখের পানি ধরে রাখতে পারেননি ক্যাথরিন। তিনি বলেন, ‘কী মিষ্টি!’

এ সময় তার ভাই জানান, উইলিয়াম তাকে সন্তানদের বার্তাগুলো পাঠিয়েছিলেন এবং চূড়ায় পৌঁছানোর পর সেগুলো শোনানোর কথা বলেছিলেন।

ক্যানসার আক্রান্তদের সঙ্গে মতবিনিময়-

আগামী রোববার বিবিসিতে প্রচারিত হতে যাওয়া এই প্রামাণ্যচিত্রের অন্য অংশে ক্যাথরিন হাসপাতালে কাটানো সময়কে ‘খুব কঠিন’ বলে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘সময়টা সত্যিই খুব কঠিন ছিল। তবে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। কারণ, এই অভিজ্ঞতা আমাকে জীবনের মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।’

প্রামাণ্যচিত্রে লন্ডনের একটি পানশালায় ক্যানসার আক্রান্ত রোগী ও রোগমুক্ত ব্যক্তিদের নিয়ে আয়োজিত সহায়তা দলের বৈঠকেও ক্যাথরিনকে অংশ নিতে দেখা যায়।

সেখানে তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে পারা এবং আপনাদের গল্প শোনার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের।’

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 28 November, 2026
ইয়েমেনে বাস ও ট্রাকে হামলায় নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 24 November, 2026
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 7 November, 2026
তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 2 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up