Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডিসেম্বর ঘিরে কুষ্টিয়া সীমান্তে বাড়তি সতর্কতা
Published : Saturday, 28 November, 2026 at 5:15 PM

কুষ্টিয়া সীমান্তে বাড়তি সতর্কতা, ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়া সীমান্তে বাড়তি সতর্কতা, ছবিঃ সংগৃহীত

ডিসেম্বর মাসকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে প্রায় ৪৬ কিলোমিটার সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। বিশেষ করে কাঁটাতারবিহীন সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বিজিবি সদস্যরা। দিন-রাত সতর্ক অবস্থানের পাশাপাশি রাতে সার্চলাইট জ্বালিয়ে চলছে সীমান্ত পাহারা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস সামনে রেখে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। রাতে সার্চলাইটের আলোয় সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সন্দেহজনক চলাচল শনাক্ত এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে সংবেদনশীল এলাকাগুলোতে রাখা হচ্ছে বাড়তি নজরদারি।

দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের অংশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। তবে বাকি অংশ কাঁটাতারবিহীন। ফলে এসব এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন সীমান্তকেন্দ্রিক অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দারাও সজাগ রয়েছেন।

সীমান্ত এলাকার স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম বলেন, আগের তুলনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বেড়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে সতর্কতা জোরদার করা হয়েছে। রাতের বেলায় সার্চলাইট জ্বালিয়ে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করছেন।

সীমান্তে বাড়তি নজরদারি ও টহল জোরদারের বিষয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

এদিকে সীমান্তে বিজিবির বাড়তি তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকলে সীমান্তকেন্দ্রিক অপরাধ কমে আসবে এবং এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। বিজিবি জানিয়েছে, আগামী দিনগুলোতেও সীমান্তে এ ধরনের সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
একযোগে পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 28 November, 2026
তিন গ্যাস কোম্পানির এমডি বদল
নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 November, 2026
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 November, 2026
টুঙ্গিপাড়ায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up