Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস
Published : Saturday, 28 November, 2026 at 2:59 PM

সাভারে আগুনে পুড়ল বাস, ছবিঃ সংগৃহীত

সাভারে আগুনে পুড়ল বাস, ছবিঃ সংগৃহীত

সাভারে পৃথক স্থানে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসগুলোতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

শনিবার (২৮ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাত দেড়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  অপরদিকে, ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে বলে জানান তিনি। 

এ ছাড়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, রাত ৩টা ১৫ মিনিটে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১
মুন্সিগঞ্জ প্রতিনিধি
Thursday, 26 November, 2026
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Tuesday, 24 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up